সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে: মুফতী রেজাউল করিম

আব্দুল আলিম, বেলকুচি (সিরাজগঞ্জ) 
শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটা দল পিআর পদ্ধতি বুঝে না। তারা বলে পিআর খায় না গায়ে দেয়। এসব বলে জনগনের মতমতকে অবমুল্যায় করার চেষ্টা করছে। ৬০ ভাগ মানুষের মতামতকে উপেক্ষা করে ৩০ থেকে ৪০ ভাগ ভোট পেয়ে নির্বাচিতরা সুন্দর ভাবে দেশ চালাতে পারবে না। এ জন্য ঐতিহাসিক নির্বাচন পদ্ধতি হলো পিআর।

শুক্রবার বিকেলে এনায়েতপুর থানার খুকনী হাই স্কুল চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।

চরমোনাই পীর রেজাউল করিম আরও বলেন, বিশ্বের প্রায় ৯১টি দেশ পিআর পদ্ধতির নির্বাচনে দেশ চলছে। এটা নতুন আবিস্কৃত কোন পদ্ধতি না। এই পদ্ধতিতে সকলের মতামত বাস্তবায়ন হয়। পিআর পদ্ধতিতে দেশ চললে আর ফ্যাসিষ্ট সৃষ্টি হবে না। বরং পি আর পদ্ধতিতে নির্বাচন হলে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংসদের প্রতিনিধিত্ত্ব করতে পারবে। এজন্য একটি দল অস্থির হয়ে পড়েছে। টালমাটাল হয়ে বলে পিআর খায় না মাথায় দেয়।

ইসলামি আন্দোলন এনায়েতপুর থানা শাখার সভাপতি মুফতি আলমগীর হোসেনের সভাপতিত্বে গনসমাবেশ সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মাস্টার মজিবর রহমান।

প্রধান বক্তা ছিলেন ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মুফতী মুহাম্মদ মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাও. আব্দুস সামাদ তালুকদার, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক মাও. মোতালিবুর রহমান সাইফি, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ওএনসিপি প্রতিনিধি মুছা হাসেমি সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে সিরাজগঞ্জের চারটি সংসদীয় আসনে প্রার্থীতা ঘোষনা ও পরিচয় করিয়েে দেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম । এদিকে গনসমাবেশকে কেন্দ্র করে এনায়েতপুর, বেলকুচি-চৌহালী ও শাহজাদপুর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সবাই যোগদান করেন। এসময় হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন আগতরা।


এই বিভাগের আরো খবর