সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে প্রেসক্লাবের সভাপতি খান হাসানের নেতৃত্বে সম্বর্ধনা

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে সুযোগ দিতে ১৬ থেকে ১৮ বছর বয়সের ক্রিকেটারদের নিয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ২০২৫ সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সম্বর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা।
গতকাল বুধবার (৬আগষ্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় আগে ব্যাটিং করে সিরাজগঞ্জ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রাজশাহী জেলা দল ১০৫ রানে অল আউট হয়। ৫৭ রানের বড় ব্যবধানের জয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে সিরাজগঞ্জ জেলা দলের ক্রিকেট খেলোয়াড় ও অফিসিয়ালরা। বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার ( ৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল রাজশাহী থেকে বাস যোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের সামনে পৌঁছলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন ক্রিকেট দলের খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে, প্রত্যেকের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে পুরো দলকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন, রেজাউল করিম খোকন,আলী নেওয়াজ চৌধুরী, মাস্টার সেলিম খান,হালিম বাবু, মিরন সহ আরও অনেকে।
সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়া হচ্ছে, খায়রুল আমিন নেহাল,আনান খান নিরব,আদনান খান নির্ঝর,সজিব হোসেন,আবিদ হাসান,বকুল শেখ,নাজিউর রহমান রোমেল,আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান,শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান,কাওছার শেখ,রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম।
প্রশিক্ষক ছিলেন বিসিবির সিরাজগঞ্জ জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন ও ম্যানেজার ছিলেন আনোয়ারুল ইসলাম আজিম।


এই বিভাগের আরো খবর