শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না দেশ উন্নত হয় না: ইকবাল হাসান মাহমুদ টুকু

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন ‘মাতৃভাষার গুরুত্ব বুঝতে পারার মাধ্যমে দেশীয় জাতীয়তাবাদ শক্তিশালী করা গেলে দেশের উন্নয়ন করা সম্ভব।

বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই ৫২’র চেতনা জাগ্রত হয়েছে, ৫২’র চেতনায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, ৫২’র চেতনায় ২৪-এর ৫ আগস্ট সংঘটিত হয়েছে, ৫২’র চেতনায় জনগণ আবার ভোটের অধিকার ফিরে পেয়েছে, গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠা লাভ করেছে। ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না দেশ উন্নত হয় না।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরামে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস’-২০২৬ উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নিবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাষাবিজ্ঞানী প্রফেসর করুণা রানী সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু (বিপিএম বার)। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, মাতৃভাষা দিবসে মাতৃভাষার কদর বুঝতে হবে। ভাষার উৎকর্ষতা সাধনের মাধ্যমে দেশ প্রেম বাড়াতে হবে এবং কাঙ্খিত উন্নয়ন ঘটাতে হবে।
তিনি আরো বলেন, বিদেশি বহু ভাষার বহু শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করলেও বর্তমান জেনজিদের পক্ষ থেকে উচ্চারিত ‘ইনকিলাব’ শব্দ খুঁজে পাওয়া যায় না। ‘ইনকিলাব’ শব্দের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে জেন জি দের ফিরে আসতে হবে মাতৃভাষার দিকে। দেশের উন্নয়নের দিকে। ‘ইনকিলাব জিন্দাবাদ চলবে না’- বলে তিনি স্মরণ করিয়ে দেন।
মন্ত্রী আরো বলেন, সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে শিল্প পার্ক করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা গড়ে তোলা হয়েছে কিন্তু প্রতিষ্ঠিতব্য শিল্প কারখানার বর্জ্য শোধনের জন্য সেন্ট্রাল ইটিপি গড়ে তোলা হয়নি। শিল্প এলাকায় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল ইটিপি গড়ে তুলতে না পারলে আমাদের যমুনা দূষিত হবে কৃষি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যমুনার পানি দূষিত হয় এমন শিল্প কারখানা গড়ে তোলা যাবে না উল্লেখ করে পরিবেশের প্রতি নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।
আলোচনা শেষে সাংস্কৃতি বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর