শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৮:০২ অপরাহ্ন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের এখনো আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর। দেশপ্রমিক জনগণ বিশ্বাস করেন বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষমতা রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে দেশে উন্নতির শিহরে নিতে পারবেন।
বৃহস্পতিবার ( ২৮ আগষ্ট) সিরাজগঞ্জের পৌরভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসব কথা বলেন। রাজিব আহসান আরো বলেন, বিএনপি কারও চরিত্র হরণ করে কোন কথা বলে না, কটুক্তি করে না,যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট ও স্বাধীনতা বিরোধী তারাই নিজেদের অপকর্মে দুস্কর্ম আড়াল করতে অন্যের সমালোচনা করে,গিবত করে। তিনি বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সঠিক জবাব দেওয়া সকল স্তরের বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব-কর্তব্য। তিনি বলেন দেশ বিদেশি যড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে,তারা জানে নির্বাচন হলেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।তাই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু তাদের সেই যড়যন্ত্র গণতন্ত্র প্রিয় জনগণ সফল হতে দিবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,যত আন্দোলন সংগ্রাম করেছেন,ত্যাগ শিকার করেছেন,কোন ভুল করলে,অন্যায় করলে সকল ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে,কর্মী ও জনগণের ভালোবাসায় নেতা হতে হবে, কোন জুলুমবাজের ঠিকানা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলে হবে না।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী,প্রথম সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব উজ্জল ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর যৌথ পরিচালনা মতবিনিময় সভায় আরও রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী জোয়ারদার,তানভীর সাকিল,আবদুল বারী ও লিমন তালুকদার।
মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে থানা,পৌরসভা, উপজেলা ও জেলার রিপোর্ট উপস্থাপন করে।


এই বিভাগের আরো খবর