শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বেনাপোল দিয়ে ভারত থেকে এল ১৪৬০ টন চাল

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে পাঁচটি চালানে মোট ১ হাজার ৪৬০ টন চাল আমদানি হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সপ্তাহের শেষ দিনে ১২টি ট্রাকে ৪২০ টন চাল বন্দরে প্রবেশ করে। দুপুরে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, “গত শনিবার নয়টি ট্রাকে ৩১৫ টন, রোববার তিনটি ট্রাকে ১০৫ টন, সোমবার দুইটি চালানে ৬২০ টন এবং বৃহস্পতিবার সকালে ১২টি ট্রাকে ৪২০ টন চাল আমদানি হয়েছে।”

আমদানিকারকরা জানায়, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে।গণি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, “আমরা গত শনিবার ৩১৫ টন, রোববার ১০৫ টন, সোমবার ৬২০ টন এবং বৃহস্পতিবার ৪২০ টন চাল আমদানি করেছি।”

পণ্যচালান ছাড়ের কাজ করছেন ভূইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামে দুই সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।সিঅ্যান্ডএফ প্রতিনিধি বাবলুর রহমান জানান, চাল ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চাল খালাস সম্পন্ন হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “৪ মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে চাল আমদানি পুনরায় শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে।”বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “আমদানি করা চাল দ্রুত ছাড়ের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।”
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর