মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি গত রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, পিএসসি, জি’র স্থলাভিষিক্ত হলেন।
বেপজায় যোগদানের আগে মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। এর আগে তিনি ভারতের নয়াদিলিস্নর বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার সামরিক কর্মজীবন কমান্ড, স্টাফ এবং ইনস্ট্র্রাকশনাল বিভিন্ন দায়িত্বে অতিবাহিত হয়েছে। ব্রিগেডে তিনি লজিস্টিকস স্টাফ অফিসার ও অপারেশন্স, পস্ন্যানিং অ্যান্ড ইনটেলিজেন্স স্টাফ অফিসার ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এবং আর্মি হেডকোয়ার্টার্র্সে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সম্মানসূচক ‘ডিরেক্টিং স্টাফ’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্র্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল জিয়াউর রহমান তার বর্ণাঢ্য কর্মজীবনে ব্যাটালিয়ন লেভেলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি হাইতি এবং সুদান জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি