বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বেলকুচিতে দুই বছরের শিশু বাচ্চার রহস্য জনক মৃত্যু

আব্দুল আলিম, বেলকুচি (সিরাজগঞ্জ)
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে মাইশা খাতুন নামে দুই বছরের শিশু বাচ্চার রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে, মৃত মাইশা খাতুন বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের দক্ষিণ আগুরিয়া গ্রামের মাহমুদুল মন্ডলের মেয়ে।

গতকাল সোমবার দুপুরে ২৮শে অক্টোবর মৃত মাইশার মরদেহ তার নানা লেবু প্রামানিক এর বাড়ি থেকে উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে লেবু প্রামানিক এর মেয়ে লিমা খাতুনের সাথে একই গ্রামের শাজাহান মন্ডলের ছেলে মাহমুদুল মন্ডলের বিয়ে হয়।

কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে কোন মিল মহব্বত ছিলনা প্রায়ই ঝগড়াজাটি লেগেই থাকতো, এজন্য তাদের নিয়ে অনেক দরবার শালিশও হয়েছে। তাতেও কোন সুরাহা হয়নি, গত ২৬ শে অক্টোবর বিকেলে দু’পক্ষের সম্মতিতে শালিশি বৈঠক করে ডিভোর্স কার্যকর সম্পন্ন হয়, দরবার শেষে মেয়ে মায়শা খাতুনকে তার বাবা মাহমুদুল মন্ডল বাড়িতে নিতে চায়, কিন্তু তার স্ত্রী লিমা খাতুন দিতে রাজি হয়নি, মেয়েকে নিয়ে জোরাজোরি করলে মাহমুদুল মন্ডল তার মেয়ে মায়শাকে ডিভোর্সকৃত স্ত্রীর কাছে রেখে যাওয়ার পরদিন রাতেই লাশ হয় দুই বছরের শিশু বাচ্চা মাইশা খাতুন।

এবিষয়ে মাইশার বাবা মাহমুদুল মন্ডল জানান, আমার মেয়েকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম ওরা আমাকে দেয়নি, আমার মেয়েকে ওরা চক্রান্ত করে মেরে ফেলেছে, আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
এদিকে মাইশার মা লিমা খাতুন কান্না জরিত কন্ঠে বলেন, আমার মেয়ে মাইশাকে নিয়ে রাতে শুয়েছিলাম হঠাৎ দেখি আমার মেয়ে মারা গেছে, কিভাবে আমার মেয়ে মারা গেল আমি কিছুই বুঝতে পারিনাই। তার মৃত্যু কিভাবে হলো এটা বলেই কান্নায় ভেঙে পরে লিমা খাতুন।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, শিশু বাচ্চার মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ প্রশাসন সাথে নিয়ে তদন্ত করেছি, প্রাথমিক অবস্থায় মৃত্যুর রহস্য জানা যায়নি, শিশুর মা সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, পরে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর