সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ব্রাহ্মণপাড়ায় মায়ের জ্বলন্ত খুন্তির ছ্যাঁকায় দগ্ধ দুই মেয়ে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে দুই শিশুর গালে, হাতে ও শরীরে জ্বলন্ত খুন্তির ছ্যাঁকায় দগ্ধ হয়ে কান্না থামছে না। অভিযোগ উঠেছে এই নৃশংস নির্যাতন করেছেন তাদের আপন মা আসমা বেগম (৩০)।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে জানা যায়, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে।

ওইদিন রাতে আহত দুই বোনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তাদের হাত-পা সাদা ব্যান্ডেজে মোড়া, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল পেশায় রাজমিস্ত্রি, তিনি জানান, আমার স্ত্রী অনেক দিন ধরে সংসার করতে চায় না। প্রায়ই ঝগড়া হতো।

এর আগেও বাচ্চাদের মারধর করত।তিনি আরো বলেন, শুক্রবার বিকেলে আসমা গরম খুন্তি দিয়ে আমাদের দুই মেয়ে সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তারের্ (৫) গাল, হাত ও শরীরে ছ্যাঁকা দেয়। রাতে কাজ শেষে বাড়ি এসে বাচ্চাদের মুখে ঘটনা শুনি। স্ত্রীকে জিজ্ঞেস করতেই সে আরো রেগে যায়।

পরদিন সকালে বিষয়টি আত্মীয়দের জানালে, আসমা বেগম তার মা ও ভাইকে ডেকে এনে উল্টো ইব্রাহিমকে গালাগাল ও মারধর করে বলে অভিযোগ রয়েছে।

আহত সাবিনা ও নুসরাত জানায়, মা মাছ উল্টানি (খুন্তি) আগুনে পুড়িয়ে আমাদের শরীরে ছ্যাঁকা দিয়েছে। তারপরও মেরেছে। মা আমাদের শুধু মারে।স্থানীয় মনির হোসেন বলেন, তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে বহুবার গ্রামে সালিস হয়েছে।কিন্তু এবার শিশুদের ওপর নির্যাতন খুবই ন্যাক্কারজনক।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর