সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ভেকুতে উধাও ফসলি জমি ও নষ্ট হচ্ছে কোটি টাকার রাস্তা

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

মুরাদনগর উপজেলার ১৯নং দারোরা ইউনিয়নের কেমতলী ও আশপাশের এলাকায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একদল অসাধু ব্যক্তি দলবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে কৃষিজমি ধ্বংস করে মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে শুধু ফসলি জমির উর্বরতা হারাচ্ছে না, পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোও ধ্বংসের পথে।

এলাকাবাসীর পক্ষে মোঃ জামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন যে, পুষ্কুরনিরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ সালাউদ্দিন (৪০), পালাসুতা গ্রামের আলাল মিয়া (৪২), দারোরার আ: রহিমের ছেলে মোঃ করিম (৩৩), কাজিয়াতলের মৃত আঃ গনি হাজীর ছেলে মোঃ জহিরুল ইসলাম (৬০) ও একই গ্রামের লাল ফরিদ (৫০) মিলে দীর্ঘদিন ধরে কেমতলী গ্রামের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আশপাশের কৃষিজমির পাশাপাশি কেমতলী ও পালাসুতার সংযোগ সড়কও গর্তে পরিণত হয়েছে। ফলে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল শুক্রবার অবৈধ মাটি কাটায় বাঁধা প্রদান করায় সালাউদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা মিলে কয়েকজনকে বেধড়ক মারধর করে।

একজন নারী সম্প্রতি তাদের নম্বরবিহীন ট্রাক্টর চাপায় গুরুতর আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দিচ্ছে। মিথ্যা মামলা ও হামলার শঙ্কায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। গতকাল শুক্রবার অবৈধ মাটি কাটায় বাঁধা প্রদান করায় অভিযুক্ত সালাউদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা বাঁধা দানকারী ব্যক্তিকে বেধড়ক মারধর করে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মুরাদনগর একটি বিশাল উপজেলা। প্রতিটি ইউনিয়নে আমাদের নজরদারি থাকলেও একযোগে সব জায়গায় অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। তবে আমরা চিরতরে এসব বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়দের মতে, ড্রেজার ব্যবসার মূল হোতারা এক সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ ছিলেন। তারপর এমপি জাহাঙ্গীরের ছত্রছায়ায় চলেছে তাদের তান্ডব। কিন্তু বর্তমানে বিএনপির কিছু অসাধু নেতা কায়কোবাদ পরিবারের নাম ভাঙিয়ে এই অবৈধ ব্যবসার নেতৃত্ব দিচ্ছে। ফলে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে অবাধে ফসলি জমির মাটি কাটা চলতে থাকায় প্রতিবাদের সাহস পাচ্ছে না জনগন।

একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাপ-দাদার রেখে যাওয়া জমি এভাবে শেষ হয়ে যাচ্ছে। কোটি টাকা খরচ করে তৈরি হওয়া রাস্তা এখন কাদায় পরিণত হয়েছে। বৃষ্টি নামলে চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়বে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।”

অভিযুক্ত সালাউদ্দিন বলেন, “সেখানে আমার অল্প কিছু জমি আছে। মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে বিক্রি করি।” প্রতিবাদ করায় আক্রমণ করার বিষয়ে জানতে চাইলে তিনি তৎক্ষনাৎ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় মেম্বার চেয়ারম্যানরা সদিচ্ছা নিয়ে চাইলে ভূমিখেকো নির্মূল সম্ভব। তারা চান, শুধু সাময়িক অভিযান নয়, বরং স্থায়ীভাবে এই অবৈধ মাটি কাটার ব্যবসা বন্ধ হোক। তা না হলে এলাকার কৃষি, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।


এই বিভাগের আরো খবর