শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ভোটকেন্দ্রই নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র: এজেন্ট নিয়োগে কঠোর নির্দেশনা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ ও দায়িত্ব পালনে কঠোর দিকনির্দেশনা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গলবার দলীয় এক সাংগঠনিক নির্দেশনায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের ভূমিকা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, দক্ষ ও সাহসী এজেন্ট নিয়োগ নিশ্চিত করা না গেলে ভোটকেন্দ্রে অনিয়ম ও কারচুপির ঝুঁকি থেকে যায়। তাই প্রতিটি কেন্দ্রেই যোগ্য ব্যক্তিকে এজেন্ট হিসেবে দায়িত্ব দিতে হবে। তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে সকল ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হলে মাঠপর্যায়ে শক্তিশালী প্রস্তুতি ও সুসংগঠিত এজেন্ট ব্যবস্থাপণা অপরিহার্য। কেননা ভোটকেন্দ্র হচ্ছে নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র। এখানে যারা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের হতে হবে আদর্শিকভাবে দৃঢ়, দায়িত্বশীল এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষ।

এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরে সাইদুর রহমান বাচ্চু বলেন,প্রতিটি ভোটকেন্দ্রে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সাহসী, শিক্ষিত ও চৌকশ পুরুষ বা মহিলা এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্টদের জাল ভোট ও সন্দেহভাজন ভোটার শনাক্ত করার বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। ভোটগ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী উপকরণ সঠিকভাবে বুঝে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। একই সঙ্গে ভোটার শনাক্তকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা দেখা দিলে তাৎক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে আইনসম্মত ও বিচক্ষণ পদক্ষেপ নিতে এজেন্টদের প্রস্তুত থাকতে হবে। এছাড়াও ভোটগ্রহণ শেষে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব লিখিতভাবে সংরক্ষণ এবং গণনার প্রতিটি ধাপে সতর্ক নজর রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি।

এজেন্টদের উদ্দেশ্যে সাইদুর রহমান বাচ্চু বলেন,ভোট গণনার সময় ব্যবহৃত ব্যালটের সংখ্যার সঙ্গে ফলাফলের কোনো অসঙ্গতি দেখা দিলে সঙ্গে সঙ্গে আপত্তি জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং ভোট গণনা শেষে অবশ্যই উইনার স্লিপ সংগ্রহ করে কেন্দ্র ত্যাগ করতে হবে। এতে কোনক্রমেই উইনার স্লিপ ছাড়া কোনো অবস্থাতেই কেন্দ্র ত্যাগ করা যাবেনা।

এজেন্টদের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক সকল ভোট এজেন্টকে নির্বাচনের অন্তত পাঁচ দিন আগে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ার আইনগত দিক, দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তিনি প্রার্থীসহ নির্বাচনী এলাকার প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান এই প্রধান সমন্বয়ক।

নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচন করা নয়, বরং জনগণের ভোটাধিকার রক্ষা করা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে বিএনপির এই বিস্তারিত নির্দেশনা দলটির সাংগঠনিক প্রস্তুতিরই প্রতিফলন। শক্তিশালী এজেন্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভোটকেন্দ্রে অনিয়ম কমবে এবং নির্বাচনী ফলাফল আরও স্বচ্ছ হবে। সবমিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু’র এই দিকনির্দেশনাকে নির্বাচন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর