সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ভোটযুদ্ধে জয়ী হয়ে উদ্ধার করলেন হারানো দুর্গ; এবার পূর্ণমন্ত্রীর অপেক্ষায় মুরাদনগরবাসী

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

সদ্য সমাপ্ত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নিজের রাজনৈতিক দুর্গ পুনরুদ্ধার করেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কায়কোবাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০ শতাংশেরও বেশি ভোট বেশি পেয়ে বিশাল জয় নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোটের একটি বড় অংশই পড়েছে ধানের শীষ প্রতীকে। বিজয়ী প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের (বিএনপি) ঝুলিতে পড়েছে ১,৫৮,০৯৩ ভোট। অপরদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইউসুফ সোহেলের (জামায়াত) ঝুলিতে পড়েছে ১,০৪,৫৮০ ভোট।

পরিসংখ্যান বলছে, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেলের চেয়ে ৫৩,৫১৩ ভোট বেশি পেয়েছেন। শতাংশের হিসাবে শীর্ষ দুই প্রার্থীর প্রাপ্ত মোট ভোটের (২,৬২,৬৭৩) মধ্যে কায়কোবাদ একাই পেয়েছেন প্রায় ৬০.১৮% ভোট। অন্যদিকে, জামায়াত প্রার্থী পেয়েছেন ৩৯.৮২% ভোট। অর্থাৎ, কায়কোবাদ তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২০.৩৬% ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত এই অংশগ্রহণমূলক নির্বাচনে কায়কোবাদের এই জয় কেবল একটি সংখ্যার জয় নয়, বরং এটি তার ব্যক্তিগত জনপ্রিয়তারও প্রমাণ। নির্বাচনের আগে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হলেও উচ্চ আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পর মুরাদনগরের সাধারণ ভোটারদের মধ্যে যে আবেগ দেখা দিয়েছিল, তারই প্রতিফলন ঘটেছে ব্যালট বাক্সে।

গত ১২ ফেব্রুয়ারি সকাল থেকে মুরাদনগরের প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কায়কোবাদের সমর্থকরা বলছেন, এলাকার উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে।

এদিকে কায়কোবাদের এই বিশাল বিজয়ের পর পুরো মুরাদনগর জুড়ে এখন একটিই দাবি ‘পূর্ণমন্ত্রী’। স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কায়কোবাদ কেবল মুরাদনগরের নেতা নন, তিনি জাতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ এক যুগ পর তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে পূর্ণতা দিতে এবং মুরাদনগরের স্থবির হয়ে পড়া উন্নয়নকে ত্বরান্বিত করতে তাকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাদের মতে, কায়কোবাদের মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলে মুরাদনগরের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশাল ব্যবধানে জয়লাভের পর এক বিবৃতিতে কায়কোবাদ বলেন, “মুরাদনগরের মানুষ আমাকে যে ভালোবাসা ও রায় দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। প্রতিহিংসা নয়, বরং সবাইকে নিয়ে একটি আধুনিক ও শান্তিময় মুরাদনগর গড়াই হবে আমার আগামী দিনের মূল লক্ষ্য।”


এই বিভাগের আরো খবর