সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

মতলব উত্তরে কৃষি ব্যাংকের ছেংগারচর শাখার নতুন কার্যালয় উদ্বোধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে গ্রাহকদের জন্য আরও উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নতুন স্থানে এবং আরও বড় পরিসরে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ছেংগারচর শাখার ভবন স্থানান্তরিত ও নতুন ভবনের আধুনিক ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ছেংগারচর বাজারের থানা রোড মরহুম আঃ জব্বর বিএসসি সুপার মার্কেট ভবনের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনে সম্পুর্ন নতুন আঙ্গিকে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা ও নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ্ খান।

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ছেংগারচর শাখার প্রিন্সিপাল অফিসার জয়নাল আবেদিন রনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খন্দকার নাহিদ হোসেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন মোঃ ইয়াছিন ঢালী ও উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গ্রাহক ও ভবন মালিক মোঃ রাসেল দর্জি, গ্রাহক ও সাংবাদিক মোঃ ফারুক হোসেন, মোঃ কামাল হোসেন খান, ছেংগারচর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ কাউছার মেহেদী,স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সার্জেন্ট (অবঃ) মোঃ শহীদ উল্লাহ,গ্রাহক মোঃ নুর হোসেন প্রমূখ। এসময় বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক (এজিএম) মোঃ জাহিদুল ইসলাম,জনতা ব্যাংক পিএলসি ছেংগাচর ব্যবস্থাপক মোঃ মনির আহাম্মেদ, কৃষি ব্যাংক বাজার শাখার ব্যবস্থাপক নাফিউর রহমান, গজরা বাজার শাখার ব্যবস্থাপক মিলন হোসেনসহ, ছেংগারচ বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, বিপুল সংখ্যক গ্রাহক ও শুভাকাক্ষী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে অত্রি দ্রুত জনবল সংকট দূর করে জনবল নিয়োগের দাবী জানান বিভিন্ন গ্রাহকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ্ খান বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে আসছে। ব্যাংকিং সেবাকে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ছেংগারচর শাখা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের গ্রাহকদের সেবা দিয়ে আসছে। নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও বাড়বে এবং অন্যান্য শাখার মতো এখানেও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রান্তিক কৃষক থেকে শুরু করে ক্ষুদ্্র ব্যবসায়ী, সব শ্রেণির মানুষকে সহজ শর্তে ঋণ ও সেবা দেওয়া। একইসঙ্গে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

নতুন ভবনে স্থানান্তরের ফলে বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংগারচর শাখার কাজের গতি বাড়বে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনে গ্রাহকরা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। বিশেষ করে কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষকদের জন্য কৃষি ঋণ ও অন্যান্য পরিষেবা প্রদান আরও সহজ হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন,বর্তমান সরকার কৃষকদের জন্য নানাবিদ সুবিধা গ্রহণ করেছেন। তারমধ্যে ইতিমধ্যে যে কৃষক কৃষি ব্যাংক থেকে ১০ হাজার টাকা কৃষি ঋৃণ মওকফ করেছেন। এই সুবিধা কৃষি ব্যাংকেই সম্ভব।
মোঃ ফাতেহ্ খান আরও বলেন, ছেংগারচর বাজারের থানা রোড মরহুম আঃ জব্বর বিএসসি সুপার মার্কেটে স্থানান্তরিত এই নতুন ব্রাঞ্চে গ্রাহকদের জন্য রাখা হয়েছে আধুনিক ব্যাংকিং অবকাঠামো ও সর্বাধুনিক সুযোগ-সুবিধা, যা উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই ব্র্রাঞ্চটি নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে। আধুনিক অবকাঠামো ও উন্নত সেবার সমন্বয়ে এই উদ্যোগ গ্রাাহকদের জন্য আরও দ্রুত, সহজ ও কার্যকর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এই বিভাগের আরো খবর