সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা

ময়মনসিংহের ১১ আসনের ৮টি বিএনপি দুটি ১১দল ও স্বতন্ত্র একটিতে জয়লাভ

ময়মনসিংহ ব্যুরো
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ময়মনিসংহ জেলার ১১টি আসনের মধ্যে আটটিতেই জিতেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। এছাড়া ১১ দলীয় জোট দু’টি আসনে জয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জিতেছেন।

শুক্রবার দুপুরে ময়মনসিংহয়ের ১১টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও বিজয়ী এবং তার প্রতিনিধিদের ফলাফল তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ্-আল-মোতাহ্সিম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)

এ আসনে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ছয় হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে দুই লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন এক লাখ আট হাজার ২৬৫ ভোট। অপরদিকে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন এক লাখ এক হাজার ৯২৬ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)

১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদুল্লাহ রিকশা প্রতীক নিয়ে এ আসনে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ২০২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর)

এ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মো. ইকবাল হোসেইন ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আহমেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর)

বিএনপি মনোনীত আবু ওয়াহাব আকন্দ এ আসনে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে এ প্রার্থী পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৮০ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)

এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু এক লাখ ২৮ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পেয়েছেন এক হাজার দুই হাজার ২২৬ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া)

১১ দলীয় জোটের প্রধান শরীক জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের এ প্রার্থী পেয়েছেন ৭৭ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ২৯১ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল)

কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ৯৯ হাজার ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আসাদুজ্জামান সোহেল ৮৪ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ছিল ১৪ হাজার ১৯৮। তিনি ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)

এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লুৎফল্লাহেল মাজেদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ আট হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল)

বিএনপি মনোনীত ইয়াসের খান চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮৬ হাজার ১৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিপির আনোয়ারুল ইসলাম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ২৯১ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও)

এ আসনে বিএনপি মনোনীত আখতারুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৫৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র আবু বক্কর সিদ্দিকুর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৯৯৯ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা)

বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এক লাখ ১১ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র মোরশেদ আলম হরিণ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১৬ ভোট।


এই বিভাগের আরো খবর