সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

মাদক, চুরি ও ডাকাতি, পটিয়ায় ফের সক্রিয় জামাই ফারুক, আতঙ্কে স্থানীয়রা

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের গাজীর বাড়ির ওমর ফারুক ওরফে জামাই ফারুক ফের অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। গরু চুরি, মাছ চুরি, তার চুরি থেকে শুরু করে মাদক, ইয়াবা বিক্রি ও সেবনসহ কোনোটিই যেন বাদ নেই তার। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাই ফারুক মূলত আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। নানা অপরাধে জড়িয়ে পড়ায় বহু বছর আগেই নিজ গ্রাম থেকে বিতাড়িত হন এবং পরে পটিয়া পৌরসভার গাজীর বাড়িতে স্ত্রীর বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।এলাকাবাসীর অভিযোগ, জামাই ফারুক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সংলগ্ন কুখ্যাত নুরুল ইসলাম ডাকাতের ঘনিষ্ঠ এবং তার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে গরু চুরির চক্রের নেতৃত্ব দেন। পৌর সদরের শেয়ান পাড়া ও ব্রাহ্মণ পাড়ায় রয়েছে জামাই ফারুকের কয়েকটি সংঘবদ্ধ চক্র। তারা ৫-৬ জন মিলে রাতে গরু চুরি, পুকুরের মাছ চুরি, বিদ্যুতের তার চুরি, ইয়াবা বিক্রি ও সেবনের মতো অপরাধে জড়িত।

স্থানীয়রা জানান, এই চক্রের দৌরাত্ম্যে রাতে কেউ নিরাপদ নয়। তাদের কারণে পটিয়ার শান্তিপ্রিয় এলাকাগুলো এখন আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, প্রায় দুই বছর আগে পটিয়ায় এস আলম বাড়ির সামনে একটি দোকানে ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জামাই ফারুককে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কিছুদিন পর জামিনে বের হয়ে এসে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

২০২৪ সালে এলাকাবাসী ও স্বজনদের উদ্যোগে লিখিত স্ট্যাম্প নিয়ে তাকে এলাকা ছাড়া করা হয়। কিন্তু গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে তিনি পুনরায় এলাকায় ফিরে এসে নানা অপরাধ কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, জামাই ফারুকের বিরুদ্ধে মুখ খুললেই হুমকি আসে। সে প্রকাশ্যে বলে ‘আমি চুরি করি, কেউ কোনোদিন ধরতে পারে নাই, পারবেও না। এতটাই দুঃসাহসী হয়ে উঠেছে সে।

এলাকাবাসী মনে করেন, জামাই ফারুক ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাদের দাবি, এ চক্রকে ধরলে বিগত দিনের বহু গরু চুরির ঘটনার সূত্র বেরিয়ে আসবে।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, জামাই ফারুকের বিষয়টি আমাদের নজরে এসেছে। স্থানীয়দের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপরাধে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক, ছাড় দেয়া হবে না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর