শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন

মিরপুরে অটোরিকশা চালকদের অবরোধে ৩ বাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ মে, ২০২৪, ৪:১১ অপরাহ্ন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে তিনটি বাস ভাঙচুর করেছেন আন্দোলনকারী ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সড়কের চারপাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। পুলিশ একপাশ দিয়ে বাস ছেড়ে দিতেই লাঠি ও ইট দিয়ে বাস ভাঙচুর করছেন বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা। এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির জানান, সকাল থেকে অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিকেল আড়াইটার দিকে এক পাশ দিয়ে বাস চলাচল শুরু হলে তিনটি বাস ভাঙচুর করেন অটোরিকশা চালকরা। তবে, পুলিশের বাধায় সেখান থেকে সরে যান তারা।

প্রসঙ্গত, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে নগরীর প্রধান-প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপদেষ্টা পরিষদ। গত ১৫ মে এ সংক্রান্ত এক সভায় ‘ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের ট্রাফিক বিভাগ। এর প্রতিবাদে আজ সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১, ১২, টেকনিক্যাল, আগারগাঁও, সরকারি বাঙলা কলেজ, মাটিকাটা, বাড্ডা, তালতলা ও বাসাবো এলাকার বিভিন্ন সড়কে হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।


এই বিভাগের আরো খবর