বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক ইউ,পি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ

হাফিজুর রহমান,মুকসুদপুর (গোপালগঞ্জ)
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার কর্তৃক বৃহস্পতিবার (২ এপ্রিল) আনুমানিক বেলা ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোশাররফ হোসেন মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর গ্রামের পাকা রাস্তা হতে সিদ্দিক মোল্লার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ লক্ষে মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় ১৪ টন গম বরাদ্দ করেন। পরবর্তীতে কর্তৃপক্ষ ১৪টন গমের স্থলে সাড়ে ১০টন চাউল বরাদ্দ করেন। সেই মোতাবেক গোবিন্দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোশাররক হোসেন মোল্লা কাজের সিপিসি হয়ে প্রথম কিস্তির টাকা উত্তোলন করে কার্যক্রম শুরু করেন এবং নিজের ব্যক্তিগত টাকা দিয়ে প্রজেক্টের কাজের বাকী অংশ সম্পন্ন করেন। লিখিত অভিযোগে জানা যায়, ইতিপূর্বে মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার কাজের বিষয় ২০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আনুমানিক বেলা ১১টায় তিনি ফাইনাল বিল উত্তোলনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের নিকট গেলে তিনি বিল নিয়ে তালবাহানা শুরু করে। তার নিকট আরো উৎকোচের টাকা দাবি করেন। উৎকোচের টাকা না পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার বিলের টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার ইউ,পি সদস্য মোঃ মোশাররফ হোসেন মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার সার্টের কলার ধরে গালি গালাচ করে মারপিট করতে থাকে। পাশের রুমের থেকে লোকজন এসে একে উদ্ধার করেন। এরপর ইউ,পি সদস্য মোশারফ হোসেন মোল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আব্দুল জব্বারের বিরুদ্ধে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে প্রকৃত ঘটনা জানার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের ব্যক্তিগত ব্যবহৃত ০১৭৯৮০৭৯০০৬ মোবাইল নম্বরে কয়েকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই। অভিযোগকারী ইউ,পি মেম্বার মোশাররফ হোসেন মোল্লার সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তার উপযুক্ত বিচার দাবী করেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগনের মুখে শোনা যায় প্রজেক্টের কাজ করে বিলের টাকা উত্তোলনের সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারকে মোটা অংকের উৎকোচের টাকা না দিলে তিনি বিল ছাড়ে না এবং বিভিন্ন তালবাহানা করতে থাকে। চেয়ারম্যান এবং মেম্বাররা অর্থনৈতিক ক্ষতির ভয়ে নিরবে অপমান মেনে নিতে বাধ্য। উল্লেখ্য থাকে যে, ইতিপূর্বে এই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের বিরুদ্ধে বেশ কিছু পত্রিকায় দূর্নীতির
সংত্রুান্ত সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা যায়।


এই বিভাগের আরো খবর