সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

মুক্তাগাছায় বৈষম্যবিরোধী ছাত্রদের হাতে ৪০ কেজি গাজা আটক

মোফাজ্জল হোসাইন,মুক্তাগাছা
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১০:১১ অপরাহ্ন
মুক্তাগাছায় বৈষম্যবিরোধী ছাত্রদের হাতে ৪০ কেজি গাজা আটক

মুক্তাগাছায় ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের হাতে ৪০কেজি গাজা, গাঁজা কারবারী রোকনুজ্জামান (৩৫) সহ একটি প্রাইভেট কার আটক । আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা মুক্তাগাছা শহরের নাপিত খোলা মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিল।

এমন সময় সাদা রঙের টয়োটা প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো—গ ৪২—৩৯৫৩) এর ভিতর এক ব্যক্তিকে অনেক গুলো ব্যাগসহ বসে থাকতে দেখে ছাত্রদের সন্দেহ হয়। তারা গাড়িটি থামিয়ে গাড়িতে ব্যাগে কি আছে জিজ্ঞাসা করলে ড্রাইভার গাড়িতে থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নেমে দৌড় দেয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্ররা তাকে ধরে ফেলে।

ছাত্ররা ব্যাগ খুলে গাজার ১০টি প্যাকেট পায়। যার আনুমানিক ওজন ৩৫/৪০ কেজি। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুল ইসলাম একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে গাজাসহ ধৃত ব্যক্তিকে মুক্তাগাছা থানায় নিয়ে আসেন ।

আটক রোকনুজ্জামান জামালপুর সদর উপজেলার বাঁশ চড়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।

এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহম্মেদ জানান, ছাত্রদের হাতে আটককৃত মাদক কারবারি রোকনুজ্জামান নামে এক ব্যক্তিকে ১০ প্যাকেট গাজাসহ সেনাবাহিনী থানায় হস্থান্তর করেছে। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর