সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে এনজিও ঋণের প্রায় ৪০লক্ষ টাকা আত্মসাৎ করে পলাতক খুকুমনি

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) 
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের বাসিন্দা খুকুমনি। দীর্ঘদিন ধরে গ্রামীণ নারীদের প্রলোভন দেখিয়ে ও ভুলভাল বোঝানোর মাধ্যমে স্বাক্ষর নিয়ে বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি ঋণ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারীদের মধ্যে সেলিনা বেগম, সুমি আক্তার, জান্মান, নাহিদা, তানিয়া, রেহেনা, আসমা, সুহেদা সহ অসংখ্য নারী রয়েছেন। তারা অভিযোগ করেন, “সরল বিশ্বাসের সুযোগ নিয়ে খুকুমনি আমাদের দিয়ে স্বাক্ষর করিয়েছে। এখন সে টাকা পরিশোধ না করে পালিয়ে গেছে।”

ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, খুকুমনি শুরুতে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও বর্তমানে কিস্তির টাকা শোধ না করে গা-ঢাকা দিয়েছে। এ ঘটনায় মহিলাদের পরিবারে ভয়াবহ অশান্তি নেমে এসেছে। অনেক নারী স্বামীকে না জানিয়ে ঋণের কাগজে স্বাক্ষর করেছিলেন। এখন এনজিও কর্মকর্তারা টাকা উদ্ধারে চাপ সৃষ্টি করায় সংসারে ভাঙন ধরছে, সৃষ্টি হচ্ছে পারিবারিক কলহ। কিস্তির টাকার চিন্তায় ভুক্তভোগী সেলিনা বেগম প্রচণ্ড বুক ব্যথায় হাসপাতালে ভর্তি।

শুধু এনজিও ঋণই নয়, গ্রামের বহু মানুষের কাছ থেকেও খুকুমনি ব্যক্তিগতভাবে টাকা ধার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, খুকুমনি তার কাছ থেকে এক মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে নগদ ও বিকাশে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু এখনো তা ফেরত দেননি।

অভিযুক্ত খুকুমনি টাকা আত্মসাতের কথা স্বীকার করে জানান, “আমি কাউকে জোর করিনি। তারা নিজেরাই আমাকে টাকা তুলে দিয়েছে, আমি নিয়েছি। বর্তমানে পরিবারের টাকার সংকটে আছি, তাই কিস্তির টাকা শোধ করতে পারছি না। সবাই টাকার জন্য চাপ দেয়, তাই আমি পালিয়ে গেছি।”

ব্র্যাক ব্যাংক, সাজেদা, সৃদীপ, শক্তি, আমপালা, উদ্দীপন, টিএসএস, পল্লীমঙ্গল, বুলু, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, রুদ্র বাংলা সহ অসংখ্য প্রতিষ্ঠানের ঋণের দায়ভার এখন ভুক্তভোগী নারীদের ঘাড়ে এসে পড়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এনজিও কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত খুকুমনির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর