সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৭ মার্চ) পরমতলা ঈদগাহ জামে মসজিদে আয়োজিত এই মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী। প্রধান মেহমান ছিলেন মুরাদনগর উপজেলা আমীর মাওলানা আবু নছর মোহাম্মদ ইলইয়াছ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাবকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউছুফ হাকিম সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সূরা সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড আমীর এম আল-আমীন এবং সঞ্চালনা করেন ধামঘর ইউনিয়নের আমীর মাওলানা খন্দকার আব্দুল আউয়াল।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুরাদনগর দক্ষিণের সভাপতি মাসুদ রানা, পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকারিয়া, মাদ্রাসা শিক্ষক হাফেজ নাছির উদ্দীন, মাওলানা আব্দুল হান্নান, পরমতলা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক আনিছ, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয় এবং তিনিই এর প্রতিদান দেবেন। তারা ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান এবং কোরআনসম্মত সমাজ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন দেওয়ার অনুরোধ করেন।

ইফতার মাহফিলে প্রায় ছয় শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা জাকারিয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

 


এই বিভাগের আরো খবর