সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে জামায়াতে ইসলামীর কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার পরমতলা কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আ ন ম ইলিয়াস। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন।

অধ্যাপক আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি কেন্দ্র পরিচালক ও এজেন্টকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। ভোটারদের আস্থা অর্জন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কেন্দ্রভিত্তিক কাজের সমন্বয়, ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমেই এ দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব।”

তিনি আরও বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের নিয়মকানুন মেনে চলার পাশাপাশি জনগণের আস্থার জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আমীর হোসাইন। তিনি বলেন, “পোলিং এজেন্ট ও কেন্দ্র পরিচালকদের সঠিক প্রশিক্ষণ ও দায়িত্ববোধ থাকলে নির্বাচন ব্যবস্থায় অনিয়ম রোধ করা সহজ হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ১৬ নং ধামঘর ইউনিয়ন শাখার আমীর মাওলানা খন্দকার আবদুল আউয়াল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার আমীর, সভাপতি, রুকন, কেন্দ্র পরিচালক ও এজেন্টবৃন্দ। কর্মশালায় অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা গ্রহণ করেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের আস্থা অটুট রাখার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরো খবর