সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন, গ্রাম্য বিচারক দুইজন গ্রেফতার

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির অপরাধে দুই দরিদ্র যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন করার অভিযোগে কথিত দুই গ্রাম্য বিচারককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মুরাদনগরের পাহাড়পুর গ্রামের দরিদ্র সামু সেন ও আরমান মিয়া নামের দুই যুবক বৃহস্পতিবার গ্রামের আবদুস সালাম মিয়ার পুকুর থেকে কিছু মাছ ধরে বাড়ি নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সালাম মিয়া স্থানীয় গ্রাম্য মাতব্বর আবদুল হাকিম ও ইকরামুল হকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হয়। পরে ওই দুই গ্রাম্য মাতব্বর বৃহস্পতিবার দুপুরে মাছ চুরি করা সামু সেন ও আরমান মিয়াকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে বিচারের নামে প্রকাশ্যে শত শত মানুষের সামনে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অমানসিক নির্যাতন চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে বাধা অবস্থায় মধ্য যুগীয় কায়দায় প্রচন্ড মারধর করে দুই যুবককে রক্তাক্ত করা হয়।

খবর পেয়ে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে এবং গ্রাম্য দুই মাতব্বরকে গ্রেপ্তার করে।
পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি জানান, ঘটনার পর গ্রামের সবাই বলাবলি করছে, এরকম নির্দয় ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এদের কঠোর বিচার হওয়া উচিৎ।’
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন,’ ‘গতকাল বৃহস্পতিবারই অভিযুক্ত দুই গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার সামু সেনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।’


এই বিভাগের আরো খবর