সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ধানের শীষের পক্ষে সাবেক সেনাসদস্যদের সংহতি

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা পেয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছেন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। সম্প্রতি এক বিশেষ সভায় তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে নামার অঙ্গীকার করেন।

উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোস্তফা। সভায় বক্তারা তাদের এই সমর্থনের পেছনে মূল কারণ হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষার লড়াইকে উল্লেখ করেন। তাদের মতে, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে জনগণের মৌলিক অধিকারের প্রতিফলন রয়েছে। মুরাদনগরের শান্তি ও টেকসই উন্নয়নের জন্য একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই এবং সৎ ও নীতিনিষ্ঠ প্রার্থী হিসেবে কায়কোবাদই এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক।

সভায় কায়কোবাদের পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সেনাসদস্য আ. এরশাদ আলম, হারুনুর রশিদ, রবিউল আলম, জসিম আহমদসহ আরও অনেকে। উপস্থিত সদস্যরা জানান, শৃঙ্খলা ও দেশপ্রেমকে পুঁজি করে তারা নাগরিক পর্যায়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরি করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন। তিনি সাবেক সেনাসদস্যদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “সেনাবাহিনীর সদস্যরা কখনোই দায়িত্ব থেকে অবসর নেন না; তাদের শৃঙ্খলা ও সাহস আজীবন দেশ গঠনে ভূমিকা রাখে। মুরাদনগরের সমৃদ্ধি ও শান্তি বজায় রাখতে তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান কায়কোবাদ সাহেবের হাতকে আরও শক্তিশালী করবে।”

সভা শেষে উপস্থিত সকলেই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর