সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।

এসময় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। জানা গেছে, ধাপে ধাপে উপজেলার আরও ৭ হাজার ৩০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।
২০২৫-২০২৬ অর্থবছরের এই কৃষি প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মটরশুঁটি ও বোরো উফসী ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

প্রণোদনা হাতে পেয়ে কৃষকদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান বলেন, “কৃষকই দেশের অর্থনীতির প্রাণ। সরকার কৃষকের উন্নয়ন ও ফসল উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনা শুধু সহায়তা নয়, এটি কৃষকের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই, প্রতিটি কৃষক যেন তার জমিতে ভালো ফলন পায়, কৃষি আবারও মানুষের সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়।”

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন, মো. সুফি আহমেদ, এখলাসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক। প্রণোদনা পেয়ে আনন্দ প্রকাশ করে চান্দলা ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন বলেন, “সরকারের এই সহায়তা আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য অনেক আশীর্বাদ। সার-বীজের দাম অনেক বেড়ে গেছে, এখন এই প্রণোদনা পেলে আমরা স্বস্তি নিয়ে চাষ করতে পারবো।”

আরেক কৃষক রহিম উদ্দিন বলেন, “এখন সময়মতো বীজ-পুষ্টি পেলে ফসলও ভালো হবে। এতে পরিবার চালানোও সহজ হবে। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু কৃষকদের মধ্যে প্রণোদনার প্যাকেট বিতরণ করেন এবং সঠিক সময়ে চাষাবাদ ও জমি পরিচর্যার নির্দেশনা দেন।


এই বিভাগের আরো খবর