সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ৬ বছরের শিশুকে নৃশংস হত্যা: ঘাতক চাচাতো ভাই আটক

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে নিছা মনি নামে ছয় বছরের এক শিশুকে অমানুষিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের আপন চাচাত ভাই রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অভিযুক্ত রাসেল খাবারের প্রলোভন দেখিয়ে শিশু নিছা মনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে ঘাতক তার গলা চিপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

নিছা মনি নিখোঁজ হওয়ার পর ঘাতক রাসেল নিজেও পরিবারের সাথে খোঁজাখুঁজির নাটক করে এবং এলাকায় মাইকিং করার বুদ্ধি দেয়। তবে তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। গ্রামবাসী তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়।

নিহত শিশুটির দাদি জানান, পরিবারের কারো সাথে কোনো বিরোধ ছিল না। বিনা কারণে কেন এমন নৃশংসতা ঘটানো হলো, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ওসি মো. হাসান জামিল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই বিভাগের আরো খবর