যশোরের শার্শা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র চত্ত্বরে শার্শা, ঝিকরগাছা ও অভয়নগর দুগ্ধ এলাকায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত বৃহস্পতিবার সমবায়ীগনের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মান সম্মত দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পন্থা অবলম্বনের পরামর্শ প্রদান করেন। মিল্ক ভিটার পরিচালক তপন কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মিল্ক ভিটার শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। -প্র্রেস বিজ্ঞপ্তি