মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

যেভাবে বানাবেন সুস্বাদু গলদা চিংড়ির বিরিয়ানি

অনলাইন ডেস্ক :
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : গলদা চিংড়ির বিরিয়ানি—এক প্লেটেই উৎসবের আমেজ। সুগন্ধি বাসমতী চাল, মশলাদার গলদা চিংড়ি আর ঘিয়ে রান্না করা এ বিরিয়ানি বিশেষ মুহূর্তগুলোকে আরও আনন্দময় করে তোলে। ছুটির দিনে কিংবা পারিবারিক আয়োজনের জন্য পারফেক্ট এই রেসিপিটি। তৈরি করাও খুব সহজ। আসুন তাহলে জেনে জেনে নেয়া যাক যেভাবে বানাবেন সুস্বাদু গলদা চিংড়ির বিরিয়ানি।

গলদা চিংড়ির বিরিয়ানি তৈরির উপকরণ:

বাসমতী চাল ৪০০ গ্রাম
লবণ পরিমাণমতো
ছোট এলাচ ৪টি
লবঙ্গ ২-৩টি
ঘি ৩ টেবিলচামচ
তেজপাতা ২টি
গলদা চিংড়ি ৪টি
সাদা তেল ৩ চা-চামচ
পেঁয়াজ কুচি আধা কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
হলুদ গুঁড়া ১ চা-চামচ
গরম মশলা গুঁড়া ১ চা-চামচ
জিরা গুঁড়া ১ চা-চামচ
ফেটানো টক দই ১/৪ কাপ
বিরিয়ানি মশলা ১ টেবিলচামচ
বেরেস্তা আধা কাপ
কাঁচা মরিচ ২টি
জাফরান আধা চা-চামচ (১/৪ কাপ দুধে ভেজানো)

প্রস্তুত প্রণালি:

একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি গরম করে তাতে লবণ, এলাচ, লবঙ্গ দিন। পানি ফুটে উঠলে ধুয়ে রাখা বাসমতী চাল দিয়ে দিন। চাল ৮০% সেদ্ধ হলে পানি ঝরিয়ে রেখে দিন।

একটি কড়াইয়ে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। একই তেলে গলদা চিংড়ি, আদা-রসুন বাটা, বিরিয়ানি মশলা, টক দই, লবণ, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া দিয়ে হালকা আঁচে রান্না করুন, যতক্ষণ না তেল ছেড়ে আসে।

একটি ভারী তলাযুক্ত হাঁড়িতে ঘি মেখে তেজপাতা বিছিয়ে দিন। এরপর এক স্তর ভাত দিন, তার ওপরে চিংড়ি ও মশলা ছড়িয়ে দিন। এরপর আবার এক স্তর ভাত দিন।

উপরে জাফরান মেশানো দুধ ও বেরেস্তা ছড়িয়ে দিন। হাঁড়ির মুখ ঢেকে আটা মেখে সিল করে দিন যেন ভেতরের গরম বাতাস বের না হয়।
হাঁড়িটি একটি তাওয়ার ওপর বসিয়ে মাঝারি আঁচে ৮ মিনিট রাখুন। তারপর গ্যাস বন্ধ করে আরও আধ ঘণ্টা দমে রাখুন।

ব্যাস! সুগন্ধে ভরপুর গলদা চিংড়ির বিরিয়ানি প্রস্তুত। গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন গলদা চিংড়ির বিরিয়ানির অনন্য স্বাদ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর