শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

রাজধানী ঢাকায় দুইদিনব্যাপী গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট অনুষ্ঠিত ও ইকো লিডারর্স প্রকল্পের শুভ উদ্ধোধন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকার সামরিক জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৪। এতে ইকো লিডারর্স নামের একটি প্রকল্পের শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়।

দুইদিন ব্যাপী এসডিজি ইয়ুথ সামিটে সারাদেশের ৩ শতাধিক তরুণ-তরুণীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়াও আজ এসডিজি সামিট শেষে ইকো লিডারস প্রকল্পের শুভ উদ্ধোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- -ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক, জেমস গোল্ডম্যান। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), ড. গাজী মো. সাইফুজ্জামান, সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটি (স্রেডা)-এর পরিচালক, প্রকৌশলী মো. মুজিবুর রহমান ও অধ্যাপক এমিরেটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আইনুন নিশাত।
ইকো লিডারস নামের প্রকল্পটি ফরেন কমনওয়েলথস এন্ড ডেভেলপমেন্ট অফিসের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দ্যা আর্থ বাস্তবায়ন করবে।

এর আগে দুইদিনব্যাপী গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিটে ৬টি বিষয়ভিত্তিক আলোচনায়- জলবায়ু কর্মসূচি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি; শিক্ষা পাঠক্রম এবং বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন; স্বাস্থ্য, সুস্থতা এবং লিঙ্গ সমতা; মিডিয়া সচেতনতা, ক্ষমতায়ন এবং নাগরিক অংশগ্রহণ; জলবায়ু সহনশীলতা ও জলবায়ুজনিত অভিবাসনে যুবসমাজের অংশগ্রহণ এবং ইনোভেশন, এসপ্লয়মেন্ট এন্ড এন্টারপ্রেণারশীপ নিয়ে ৫০ জন আলোচক অংশ নেন।

দ্যা আর্থ এর উদ্যোগে আয়োজিত এই সামিটে স্ট্রাটিজিক পার্টনার হিসেবে ছিলেন ইউকে ইন্টারন্যাশনাল ডেভলেপম্যান্ট। সহযোগী হিসেবে ছিলেন, ইয়াং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন-ইপসা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মাটি ও মানুষ, এশিয়ান প্যাসিফিক রিসোর্চ এন্ড রিসার্চ সেন্টার ফর উইমেন, পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক, বিওয়াইএস, ইউএনডিপির আমি ও সুনাগরিক। নলেজ পার্টনার- চেইঞ্জ ইনিশিয়েটিভ। ইয়ুথ পার্টনার হিসেবে ছিলেন মিশন গ্রীণ বাংলাদেশ ও উই ক্যান কক্সবাজার।

দুইদিনব্যাপী সামিটের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেইঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী এম. জাকির হোসাইন খান, ক্লিন এর নির্বাহী পরিচালক হাসান মেহেদী, দ্যা আর্থ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও এশিয়ান প্যাসিফিক রিসোর্চ এন্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহ-পরিচালক সাই জয়তির্ময় রাসেরলা। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের পরিচালক আহসান আদেলূর রহমান, দ্যা আর্থ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া, সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার-শিরীন সুলতানা লীরা।

এতে ঢাকা ডিকলারেশন নামের একটি ঘোষণাপত্র তুলে ধরা হয়। যেখানে তরুণদের ক্ষমতায়িত করতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর