মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

লাকসামে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মামলা

অনলাইন ডেস্ক :
শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : কুমিল্লার লাকসামে সায়েরা খাতুন (৫৮) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে লাকসাম থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার (২০ জুন) নিহত বৃদ্ধার ছেলে মাকসুদুর রহমান লাকসাম থানায় মামলাটি দায়ের করেন। নিহত সায়েরা খাতুন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আগের দিন বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নিজ ঘরে অবস্থান করছিলেন বৃদ্ধা সায়েরা খাতুন। ওই সময় ঘরে পরিবারের অন্য কোনো সদস্য ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর গলায় থাকা একটি সোনার চেইন ও ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায়।

নিহত বৃদ্ধার স্বামী আব্দুল বারেক জানান, তিনি একটি কাজে কুমিল্লায় ছিলেন। তখন তার এক নাতির মাধ্যমে খবর পান তার স্ত্রীকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে। সংবাদ পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং লাকসাম থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এই ব্যাপারে শুক্রবার রাত ১০টায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহত ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার (২০ জুন) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়ছে। বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর