সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

লালমনিরহাটে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

একরামুল হক একরাম,লালমনিরহাট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই – এই শ্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী এক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদ ইশরাক।এছাড়াও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, কালিগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর হারুন অর রশিদ সহ শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ফুটবল,সাত চাড়া,চকলেট দৌড়,মোরগ লড়াই,বেলুন ফাটানো, বালিশ বদল সহ বিভিন্ন খেলা পরিচালনা করা হয়। উৎসব মুখর পরিবেশে অটিস্টিক শিশুরা দিনভর ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পালন করে। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে পঞ্চাশ জন অটিস্টিক শিশুকে জার্সি,পুরস্কার ও দুপূরের খাবার প্রদান করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর