তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ২২ মে’২০২৫ইং দুপুরে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে বাছাইকৃত ২৫ জন বালক ও ১৫ জন বালিকা প্রশিক্ষণার্থী অংশ নেয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন।