শাহজাদপুর পৌর এলাকার পুকুড়পাড় গ্রামের ছামাদ প্রামানিকের ২ টি দামি দোধাল গাভী চুরি হয়ে গেছে । থানায় সাধারণ ডায়েরী । জানা গেছে, গতকাল (২৯ নভেম্বর) শনিবার দিবাগত রাতে পৌর শহরের পুকুড়পাড় মহল্লার ছামাদ প্রামানিকের বাড়িতে ঢুকে তার সব কায়েকটি ঘরে ছিকল লাগিয়ে দেয়।
এরপর চোরেরা গোয়াল ঘওে ঢুকে দুটি দুধাল গাভী নিয়ে যায় । মালিক জানায় দুটি বাছুর রেখে গাভীদুটি নিয়ে যায় । গরু দুটির আনুমানিক মুল্য ৬ লক্ষ টাকা । এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে । এ ব্যাপারে আজ (৩০ নভেম্বর) রবিবার থানায় সাধারন ডায়েরী দায়ের করেন।