শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। উভয় পক্ষ হাসুয়া, দা, ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এক গ্রুপ আরেক গ্রুপের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির এবং মাহফুজ সরকার। গতকাল শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী সন্তান নিরবের সাথে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী পুত্র শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের সরকার গ্রুপ এবং ফকির গ্রুপের অন্তত ৫শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্তশস্ত্র নিয়ে রবিবার সকাল ১০ টায় সংঘর্ষে জড়ায়। ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদিন উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের ১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে তুচ্ছ ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবেনা মর্মে মুচলেকা নিয়ে শান্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই বিভাগের আরো খবর