শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে হাত পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের কান্দাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশে অবস্থিত মোঃ শাহান আলীর বাড়িতে। খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রধান দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তদের অন্যান্য সদস্যরা প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা চাবি দিয়ে খুলে প্রধান দরজা দিয়ে প্রবেশ করে লুটপাট করে। সন্দেহজনক বিষয় দুর্বৃত্তরা নিরাপদে লুটপাট করলেও পাশের বাসার ভারাটিয়া ফায়ার সার্ভিস কর্মী শফিকুল ইসলামের বাসায় প্রবেশ করেনি। অথচ তারা বাসা বন্ধ রেখে সাথিয়া উপজেলায় গ্রামের বাড়িতে ছিল।

ভুক্তভোগী মোঃ শাহান আলী খান বলেন, গতকাল রাত আনুমানিক ১২টায় পাশের রুমে শব্দ শুনে বের হয়ে দেখি প্রধান দরজা খোলা। দরজা লাগাতে গেলে বাইরে থেকে দরজায় সজোরে ধাক্কা দিয়ে কয়েকজন মুখোশধারী ভেতরে প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে।

পরে স্বামী স্ত্রী উভয়কে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে আলমিরা ভেঙে নগদ ১ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এসময় ভুক্তভোগী বৃদ্ধ শাহান আলী হামাগুড়ি দিয়ে রান্নাঘরে গিয়ে জানালা দিয়ে সাহায্য প্রার্থনা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। কলাপসিবল গেটের তালা যে চাবি দিয়ে খোলা হয়েছিল সেটি ভারাটিয়া শফিকুল ইসলামের কাছে ছিল।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ভোর আনুমানিক ৫টায় ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। সকালে অতিরিক্ত পুলিশ সুপার এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডি’র ক্রাইম সিন আউট আসার কথা রয়েছে। তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

 


এই বিভাগের আরো খবর