শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে মায়ের হাতেই প্রাণ গেল নবজাতকের

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) নবজাতককে হত্যা করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামের জান্নাতুল ফেরদৌসের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছিল নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের সঙ্গে। ছয় মাস সংসার করার পর পারিবারিক অসন্তোষের কারণে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে যান জান্নাতুল।

এরপর করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন।

পরবর্তীতে গত ২৭ অক্টোবর করিম মণ্ডলকে তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাস্টিকের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছেন -এমন অভিযোগ ওঠে। এদিকে জান্নাতুলের গর্ভে করিমের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠলেও বিষয়টি গোপন রাখে পরিবার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বাবার বাড়িতে একটি কন্যাসন্তান প্রসবের পর নবজাতককে হত্যা করে বাড়ির বাথরুমে রাখা হয়। ভোরে মাটি চাপা দিতে গর্ত করার সময় স্থানীয়রা বিষয়টি টের পান। ঘটনা জানাজানি হলে মা জান্নাতুল ও স্বজনরা পালিয়ে যান। ভোরের ঘটনা হলেও এখন পর্যন্ত স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিন বিকেল সাড়ে ৪টায় শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে এসে এখনো কেউ নিজ থেকে কিছু জানায়নি। আমি এবং সহকারী পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছি।

 


এই বিভাগের আরো খবর