শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে শয়নকক্ষ থেকে নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ শয়ন কক্ষ থেকে পেয়ারা বেগম (৪২) নামের এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুল আলিম মোল্লার স্ত্রী।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে প্রতিবেশীরা ইউপি সদস্য পেয়ারা বেগমের বাড়িতে দীর্ঘ সময় কাউকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। পরে কোনো সাড়া না পাওয়ায় ঘরে প্রবেশ করেন তারা। এমন সময় বিছানায় তার লাশ দেখতে পান। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী আব্দুল আলীম, সতীন ও বাড়ির লোকজন পলাতক রয়েছে। আব্দুল আলীম রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং উপজেলা যুবদলের সদস্য।

জানা যায়, গত ২ বছর পূর্বে ইউপি সদস্য পেয়ারা বেগম প্রথম স্বামী ও সন্তানদের ত্যাগ করে আব্দুল আলীম মোল্লার সাথে পালিয়ে বিয়ে করেন। তার আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আব্দুল আলীমের ঘরেও আগের স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। ২ স্ত্রী নিয়ে এক‌ই বাড়িতে বসবাস করতেন তিনি। প্রতিবেশীরা জানান, ‘পেয়ারা বেগমকে বিয়ে করার সময় আব্দুল আলীম প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে।’

নিহতের ভাই ও চাচা অভিযোগ করে বলেন, ‘আলীম পেয়ারা বেগমকে নির্যাতন করতেন। এছাড়াও তার কাছ থেকে স্বামী আলীম প্রায় ২০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। এই নিয় দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।’ তাদের অভিযোগ রাতের কোন এক সময় স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে হত্যা করে পালিয়ে যায়। তারা পেয়ারা বেগমের হত্যাকারী স্বামী ও জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পেয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।’

তিনি আরো বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


এই বিভাগের আরো খবর