সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

শাহজাদপুরে শ্বশুরের সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) 
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

শশুরের সাথে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূ। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি মরা কাঁদাই গ্রামে এই ঘটনা ঘটে। লিপি খাতুন ওই গ্রামের ভ্যানচালক নুরুজ্জামান মন্ডলের স্ত্রী। রিপন (১০) নামের এক পুত্র সন্তানের জননী। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, লিপি খাতুনের স্বামী ও দেবররা মোট ৫ ভাই। এক‌ই বাড়িতে সবাই বসবাস করেন। প্রায় প্রতিদিনই শশুর শাশুড়ি ও বাড়ির অন্যান্য সদস্যরা লিপি খাতুনের সাথে ঝগড়া করতো।

বেলা ৩টায় তার ছেলে ঘরের সামনে এসে ডাকাডাকি করলেও লিপি খাতুন দরজা না খোলায় জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলে দেখতে পায় তার মায়ের দেহ ঘরের তীরের সাথে ঝুলছে। তার আর্তচিৎকারের বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে দরজা ভেঙে লিপি খাতুনের দেহ নামায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, পরে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, আগামীকাল মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


এই বিভাগের আরো খবর