শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার ৮ম বার্ষিকী পালিত

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ৮ বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের স্বর্ণপট্টীতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে সভাপতি রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হত্যা বার্ষিকী পালিত হয়।

কর্মসূচির শুরুতেই সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে। পরে প্রতিবাদ সভা ও প্রয়াত সাংবাদিক শিমুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, সাধারণ সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তালুকদার প্রমুখ। এছাড়াও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলো।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শিমুলকে হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ এখনো শুরু হয়নি। তারা দ্রুত সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের বিচার ও সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন।

পরে নিহত সাংবাদিক শিমুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ নাজমুল ইসলাম।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের ২ গ্রুপ সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু ও ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদের গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় চোখ গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক শিমুল মারা যায়।


এই বিভাগের আরো খবর