সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

শেরপুরে পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

ইউসুফ আলী রবিন ,শেরপুর
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন

শেরপুরে ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার গেরা মারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া (স্টেডিয়াম এর পার্শ্বের) গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র মোঃ আমীর হোসেন (৩০)আজ সকাল সাড়ে ১০ টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। পুুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বছির আহমেদ বদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় আরও ২/৩ আসামী পালিয়ে যায়।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে,পলাতক আসামীদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তার নাম- রেজুয়ান (২৮) পিতা- লোকমান হোসেন,শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের ৭ নং ওয়ার্ডে তার বাড়ি। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর