মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

শ্বশুর বাড়ি থেকে ১০ মামলার আসামি শাকিল মোল্লা গ্রেফতার

অনলাইন ডেস্ক :
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন অপরাধ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে ১০ মামলার আসামি শাকিল মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া ইব্রাহিম মোল্লা উরফে রিপন মোল্লা (৩৩) ও সৈকত বিশ্বাস (২৫) নামে তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার শাকিল মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। ইব্রাহিম একই গ্রামের মো. জলিল মোল্লার ছেলে ও সৈকত একই ইউনিয়নের ছৈলাদী গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি চোরাই পিকআপ ছিনিয়ে নেওয়ার মামলায় সোমবার (০৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাপাটুয়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেয়া চোরাই পিকআপ উদ্ধার করা হয়।

ওসি বলেন, শাকিল মোল্লা তার শ্বশুর বাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রামে অবস্থান করছে এমন এক গোপন সংসাবেদর ভিত্তিতে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে পুলিশের অপর এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শাকিল মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক সহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইব্রাহিম ও সৈকতকে মঙ্গলবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর