বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট (MWMP) উদ্বোধন করা হয়েছে।

এর মাধ্যমে হাসপাতালের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো একটি যুগান্তকারী উদ্যোগ, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যান্টটির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। জনস্বাস্থ্য খাতে তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক তদারকির ফলেই এই আধুনিক প্ল্যান্ট বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্যখাতে উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তাঁর ভূমিকা শ্রীপুরবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান মোড়ল, স্থানীয় শ্রমিক দলের রানা আকন্দ প্রমূখ।

বক্তারা বলেন, আধুনিক এই প্ল্যান্টটি স্বাস্থ্য কমপ্লেক্সে উৎপাদিত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য বৈজ্ঞানিক ও পরিবেশসম্মত উপায়ে নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে এবং রোগী ও সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।

প্রকল্পটি বাস্তবায়নে শ্রীপুর পৌরসভার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শ্রীপুর উপজেলায় পরিবেশবান্ধব ও আধুনিক স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


এই বিভাগের আরো খবর