বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সড়ক নির্মাণে বদলাবে যোগাযোগ ব্যবস্থা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটির মন্ডল বাড়ি এলাকায় অবশেষে বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়ক। ১২ ফুট প্রস্থ ও ৩০০ মিটার দৈর্ঘ্যের এ সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় উন্নয়ন কার্যক্রমটির উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল হক মন্ডল, জব্বার মন্ডল, একবার মন্ডল, জামাল মন্ডল, পলাশ মন্ডল, আব্দুল আউয়াল মন্ডল, মিজান মন্ডল, কাদির মন্ডল, গফুর মন্ডল, মাসুম মন্ডল, মাহাবুবুল আলম, সাখাওয়াত হোসেন খান ও রুহুল আমিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত।

উদ্বোধন শেষে বিল্লাল হোসেন বেপারী বলেন, এলাকার মানুষের কষ্ট লাঘবই তাঁদের প্রধান লক্ষ্য। এই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হলে ভাংনাহাটির যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কটি নির্মিত হলে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জরুরি সেবায় যাতায়াত সহজ হবে, যা এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১২ ফুট প্রশস্ত ও ৩০০ মিটার দৈর্ঘ্যের এ কার্পেটিং সড়কটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সংশ্ল্লিষ্টরা। এলাকাবাসী আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।


এই বিভাগের আরো খবর