নিজস্ব প্রতিবেদক :
ডা. এম জাহিদ হোসেন এবং কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১১ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। প্রস্তুতি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম), প্রফেসর মোর্শেদ হোসেন খান (ইউট্যাব), কাদের গণি চৌধুরী (বিএফইউজে), শাহরিন ইসলাম তুমিন (এ্যাব), ডা. জহিরুল ইসলাম শাকিল( ড্যাব), প্রফেসর আব্দুস সালাম (সাদা দল-ঢাবি), প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান (এ্যাব-কৃষি), জাকির হোসেন ( শিক্ষক কর্মচারী ঐক্যজোট), রফিকুল ইসলাম (জাতীয়তাবাদি সাংস্কৃতিক জোট) ও মোকছেদুল মোমিন মিথুন ( আমরা বিএনপি পরিবার)।
বাংলাদেশ সম্মিলিত পেশাজী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।