শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

সলঙ্গায় ডিলারের বিরুদ্ধে ৪৯৬ জন কার্ডধারীর চাল আত্মসাতের অভিযোগে থানায় মামলা!

মোরশেদুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা মূল্যের ৪৯৬ কার্ডধারীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ধুবিল ইউনিয়নের ডিলার আবু হাসেম ও তার সহকারী আব্দুল আলীমের বিরুদ্ধে। সোমবার এই চাল আত্মসাতের ঘটনায় রায়গঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী ও ট্যাগ অফিসার সঞ্জিত কুমার বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
জানাগেছে, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ধুবিল তালতলা এলাকার চালের ডিলার আবুল হাসেম রবিবার (দুপুরে) তার পয়েন্ট থেকে চাল দেওয়ার কথা থাকলে কার্ডধারীরা আসে কিন্তু কোনও চাল দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় ডিলারের সহকারি আব্দুল আলীম। তখন কার্ডধারীরা  ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জানালে চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি মুঠোফোনে জানান। পরে ডিলার কে উপজেলা নির্বাহী কর্মকর্তার চাপ প্রয়োগ করলে মাত্র কয়েক জন র্কাডধারীকে চালের পরিবর্তে ৫০০ টাকা করে হাতে ধরিয়ে দেয়। অনেকেই চাল ও টাকা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়।
ভুক্তভোগি চান বিবি,রমজান আলীসহ প্রায় অর্ধশতাধিক কার্ডধারীরা জানান, আমাদের দুই মাসের চাল দেওয়ার কথা ছিলো গত সপ্তাহে ১ মাসের চাল দেওয়া হয়েছে। আরোও এক মাসের চাল দেওয়ার কথা কিন্তু আমরা জানতে পারি ডিলার মাস্টার রোলে আগামী দুই মাসের ভুয়া স্বাক্ষর নিয়েছে। কিন্তু এক মাসের ৪৯৬ কার্ডধারীর চাল দিয়েছে এবং এক মাসের আত্মসাৎ করেছে ডিলার আবুল হাসেম,সহকারী ,চান্দাইকোন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম ও ফিরোজ খান। চাল না পেয়ে নিরুপয় হয়ে আমরা বিষয়টি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে চালের পরিবর্তে ৫০০ করে টাকা দিয়েছে। র্কাডধারীরা আরো জানান, ডিলার আবুল হাসেম চাল না দিয়ে এলাকা থেকে পালিয়ে রয়েছে। কিন্তু তার সহকারী আব্দুল আলীম দলীয় ক্ষমতা দেখিয়ে আমাদের হুমকি দিয়ে মাত্র কয়েক জন কার্ডধারীকে টাকা দেয়। আর অন্যদের মামলার ভয় দেখিয়ে ডিলার পয়েন্ট থেকে তাড়িয়ে দেয়। প্রশাসনের কাছে ডিলার আবু হাসেম, ডিলারের সহকারি আব্দুল আলিম ও ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে তদন্ত পূর্বক উপযুক্ত শাস্তি দাবি করেছে ভুৃক্তোভুগি র্কাডধারীরা।
ধুবিল ইউনিয়নের ডিলার আবু হাসেমের সাথে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ডিলারের সহকারী আব্দুল আলীম জানান, চাল বিতরণ কার্ডের তারিখ ভুল হওয়ায় র্কাডধারী ও ডিলারের লোকজনের সাথে ভুল বোঝাবুঝির কারনে এমন হয়েছিল। তবে কিছু মানুষকে চালের পরির্বতে টাকা দেওয়া হয়েছে।
ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা মূল্যের চাল আত্মসাতের বিষয়টি নিয়ে কার্ডধারীরা আমাকে জানালে আমি উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল স্যারকে জানিয়েছি।
রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়ামুল হক জানান, চাল আত্মসাতের ঘটনায় সলঙ্গা থানায় ডিলার আবুল হাসেমের নামে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, চাল আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন,কার্ডধারীরা চাল না পাওয়ার অভিযোগে তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর