স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশাসন ইউনিট কর্তৃক আয়োজিত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের ৪ (চার) দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষ্যে ২৮ এপ্রিল, ২০২২ তারিখে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহান আরা বানু, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি নতুন কর্মকর্তাগণের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং তাদের সাথে প্রশিক্ষণ সম্পর্কে বিভিন্ন বিষয়ে মতামত আদান-প্রদান করেন। একই সাথে অধিদপ্তরের এমআইএস ইউনিট কর্তৃক প্রকাশিত “বার্ষিক প্রতিবেদন-২০২১” (Annual Report 2021)-এর মোড়ক উন্মোচন করেন। তাঁর বক্তব্যে তিনি দীর্ঘ চাকরীজীবনের অর্জিত বিভিন্ন অভিজ্ঞতা ও ঘটনা তুলে ধরেন। সেই সাথে সবাইকে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশের প্রতি কর্তব্য ও ঋণ শোধ করতে উদ্বুদ্ধ করেন। সভায় সভাপতি তাঁর বক্তব্যে নব্য কর্মকর্তাগণকে দেশের মানুষের সাথে সরাসরিভাবে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের লক্ষ্যমাত্রা তথা SDG পূরণের আশা ব্যক্ত করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি