শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

সাঈদীর জানাজার ছবি শেয়ার, রুয়েট কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজার সঙ্গে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর জানাজার তুলনা করা একটি ছবি ফেসবুকে শেয়ার করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর বিষয় শেয়ার করায় উদ্ভূত পরিস্থিতির কারণে এবং তদন্ত কমিটির তদন্তের স্বার্থে আপনাকে অত্র বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনি খোরপোষ ভাতাসহ প্রাপ্য ভাতাদি পাবেন। উল্লেখ্য যে, বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক আপনার বিভাগীয় প্রধানের নিকট রিপোর্ট প্রদান করবেন।

এ বিষয়ে জানতে চাইলে রুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতাকে নিয়ে এভাবে পোস্ট করে ওই কর্মকর্তা অনেক বড় অন্যায় কাজ করেছেন। এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর থেকে ধারাবাহিকভাবে তার জীবন-কর্ম নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করেন টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদ। এরই অংশ হিসেবে গত ২১ আগস্ট বঙ্গবন্ধুকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো জানাজার একটি ছবি শেয়ার করেন তিনি। এতে রুয়েটজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। ওই কর্মকর্তার শাস্তি দাবি করেন অনেকে।


এই বিভাগের আরো খবর