সাউথইস্ট ব্যাংক লিমিটেড ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৩৪টি ব্যাংকের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি এর নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খান। -প্রেস বিজ্ঞপ্তি