মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সারা দেশে ওয়ালটন মোবাইল ফেস্ট, রয়েছে আকর্ষণীয় উপহার

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৭:২৮ পূর্বাহ্ন

শুরু হলো ওয়ালটন মোবাইল ফেস্ট। পুরো একমাস ধরে সারা দেশে চলবে এ আনন্দ উৎসব। উদ্দেশ্য, বাংলাদেশে তৈরি বৈধ মোবাইল হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা সৃষ্টি। পাশাপাশি ক্রেতাদের কাছে ওয়ালটন মোবাইলে বিভিন্ন তথ্য তুলে ধরা। ফেস্টে সবার অংশগ্রহণের সুযোগ থাকছে। এতে নানা রকম খেলার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে ওয়ালটন মোবাইলের পক্ষ থেকে আকর্ষণীয় সব উপহার।
জানা গেছে, বাংলাদেশে প্রথমবারের মতো এতো বড় পরিসরে দেশব্যাপী মোবাইল ফেস্ট চালাচ্ছে ওয়ালটন। গত ১৭ নভেম্বর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শুরু হয়েছে এ উৎসব। এই আয়োজনকে বর্ণিল করে তুলছে ওয়ালটন মোবাইলের দুটি টিম। প্রতি টিমে রয়েছে একটি করে সুসজ্জিত কারাভ্যানসহ আনুষঙ্গিক আয়োজন।
আগামী এক মাস টিম দুটি দেশের মোবাইল ফোনের বিভিন্ন মার্কেটের সামনে অবস্থান করবে। এতে কুইজসহ ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবলের মজার মজার সহজ কিছু খেলার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের অটোগ্রাফসহ ব্যাট, টি-শার্ট, মগসহ বিভিন্ন স্যুভেনির।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান বলেন, বাংলাদেশে এখন অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের মোবাইল হ্যান্ডসেট তৈরি হচ্ছে। যা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত। ক্রেতারা যাতে নিবন্ধিত বৈধ হ্যান্ডসেট কেনেন ও ব্যবহার করেন, মোবাইল ফেস্ট সে সম্পর্কে সচেতনতা তৈরি করছে। পাশাপাশি আনন্দময় নানা আয়োজনের মধ্য দিয়ে ক্রেতাদের কাছে ওয়ালটন মোবাইলের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। ইতোমধ্যেই এ উৎসবকে ঘিরে প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। -প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর