শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

সালথায় ব্যানারে নাম লেখা নিয়ে গণঅধিকার পরিষদের দুই গ্রুপের মারামারি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় ব্যানারে নাম লেখা নিয়ে গণঅধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় নেতার সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

জানা গেছে, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী। কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়ার নির্বাচনীয় প্রচার-প্রচারনা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল। বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। একপর্যায় দুই পক্ষের সমর্থকরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। পরে সভায় উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন ও জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান বলেন, ব্যানারে নাম লেখা নিয়ে ফরিদপুর২ আসনের গণঅধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়। এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।


এই বিভাগের আরো খবর