শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

সালথায় ১০ একর জমিতে দেশিয় পাট বীজের আবাদ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলায় দেশিয় পাটের বীজ উৎপাদণের লক্ষে ১০ একর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে নাবী পাটের বীজ উৎপাদনের জন্য চেষ্টা করে যাচ্ছেন কযেকজন পাটচাষি। তারমধ্যে কৃষি উদ্যাক্তা মুক্তার মোল্যা অন্যতম। তিনি প্রতিবছর নাবী পাটের আবাদ করে সাফল্য পেয়েছেন। সেই সাথে পাটের শাক বিক্রি করে আয় করছেন হাজার হাজার টাকা।

এবছর উপজেলায় ১০ একর জমিতে নাবী পাটবীজের আবাদ করেছেন ৯৩জন পাটচাষি।আবহাওয়া অনুকূলে থাকলে বীজের ফলন ভালো হবে বলে উপজেলা পাট অফিস সুত্রে জানা গেছে।

পাটচাষি মোস্তফা, হাফিজুর ও জাহাঙ্গীর মোল্যা বলেন, এবছর পরীক্ষামুলক নাবী পাটবীজ উৎপাদণের লক্ষে জমিতে পাটের আবাদ করেছি। আশা করছি এবারও বীজের ফলন ভালো হবে। তাহলে আগামীতে আমরা আরো বেশি করে আবাদ করবো।

কৃষি উদ্যােক্তা মুক্তার হোসেন মোল্যা বলেন, ভারতের বীজ দিয়ে পাট চাষ করতে হয় আমাদের। আমি পাঁচ বছর ধরে পাটের বীজ উৎপাদণ করে আসছি। এবারও এক একর জমিতে পাটের বীজের আবাদ করেছি। প্রতিদিন পাটের শাক বাজারে বিক্রি করছি। বর্তমানে পাট গাছের গঠন অনেক ভালো আছে। আশা করছি ডিসেম্বার মাসে ঘরে আসবে পাটের বীজ। তিনি সবাইকে দেশিয় পাটের বীজ উৎপাদণে আহ্বান জানান।

উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী বলেন, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রদায়ের প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার সালথা উপজেলায় এই প্রথম নাবী পাটবীজ উৎপাদন প্রকল্প দিয়েছেন পাট অধিদপ্তর। এ বছর ১০ একর এর জন্য নাবী পাটবীজ বরাদ্দ দিয়েছেন। কিন্তু রাসায়নিক সারের কোন বরাদ্দ না থাকায় কৃষককে উদ্বুদ্ধ করে ৯৩ জন কৃষক এর মাঝে ১০ একর জমিতে নাবী পাটবীজ বিতরণ করা হয়। এর মধ্যে রামকান্তপুর ইউনিয়ন এর কৃষক মোক্তার মোল্য ১ একর, মোস্তফা ১০ শতাংশ, হাফিজুর ২০ শতাংশ ও জাহাঙ্গীর মোল্য ১৫ শতাংশ জমিতে নাবী পাটবীজ বপন করেন।ইতিমধ্যে মোক্তার মোল্যা চারা পাতলা করে দৈনিক ৫০০ টাকা করে পাটশাক বিক্রি করে লাভ করতেছেন। পাটশাক বিক্রি করে প্রতিদিন হাতে টাকা পেয়ে কৃষক খুবই খুশি।


এই বিভাগের আরো খবর