ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।
আজ বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা হলরুমে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।
এছাড়াও উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিরাজ আলী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।